হুগলি নদীতে জাহাজের ধাক্কায় ডুবল মালবাহী জাহাজ; উদ্ধার নাবিক! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

হুগলি নদীতে জাহাজের ধাক্কায় ডুবল মালবাহী জাহাজ; উদ্ধার নাবিক!

বিবিপি নিউজ: মাঝ নদীতে ডুবল মালবাহী জাহাজ (বার্জ)। স্থানীয় মাঝিদের তৎপরতায় কোনোরকম প্রানে বাঁচলেন ওই ডুবে যাওয়া জাহাজের নাবিকরা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে হুগলি নদীতে।
জানা গেছে এদিন সকালে বজবজ থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে বাংলাদেশের দিকে রওনা দিয়েছিল এমভি মমতাময়ী মা নামে বাংলাদেশের জাহাজটি(বার্জ)। এরপরে সকাল  ৯ টার কিছু পরে উলটো দিক থেকে আসা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে বার্জটির ধাক্কা লাগে। এরপরে ওই স্থানেই দাঁড়িয়ে পড়ে ছোটো জাহাজটি। এরপরে বেলা বাড়তেই আস্তে আস্তে ডুবতে শুরু করে। এরপরেই দ্রুত ১৩ জন নাবিক বেরিয়ে আসে। স্থানীয় মাঝিদের তৎপরতায় সুরক্ষিত ভাবে তাদের উদ্ধার করা হয়।

Pages