Lockdown: ঘরবন্দী মানুষদের স্বার্থে বিশেষ ঘোষণা BSNL-এর - BBP NEWS

Breaking

সোমবার, ৩০ মার্চ, ২০২০

Lockdown: ঘরবন্দী মানুষদের স্বার্থে বিশেষ ঘোষণা BSNL-এর

বিবিপি নিউজ: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে থরথরিয়ে কাঁপছে গোটা বিশ্ব। আর এরই মাঝে ভাইরাস সংক্রমণ রুখতে পৃথিবীর বেশ কিছু দেশের পাশাপাশি ভারতেও লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরই জেরে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন।

এই লকডাউনের জেরে ঘরবন্দী মানুষের স্বার্থে এগিয়ে এল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল।  প্রিপেড কানেকশনের জন্য এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত কোনও আউট গোয়িং কল বন্ধ করা হবে না বলে জানিয়েছেন। একই সঙ্গে সমস্ত বিএসএনএল ফোনে দশ টাকার টপআপ ভরে দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে দরিদ্র মানুষ তাঁদের প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারে।

আজ সোমবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ। এদিন সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিএসএনএল প্রধানদের সঙ্গে বৈঠক করেন রবিশংকর প্রসাদ। সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। 

Pages