ভয়ঙ্কর ভাইরাস! ২ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা মার্কিন মুলুকে - BBP NEWS

Breaking

সোমবার, ৩০ মার্চ, ২০২০

ভয়ঙ্কর ভাইরাস! ২ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা মার্কিন মুলুকে

বিবিপি নিউজ: বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুপুরী তৈরি হয়েছে ইতালিতে। এরপরেই আমেরিকা। সম্প্রতি  মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতরের এক রিপোর্টে দু'লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে দাবি করেছেন।

 শুধু তাই নয়, সে দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নিউ ইয়র্ক-সহ দেশের অন্যান্য প্রধান শহরগুলিতে আরও বেশি পরিমাণে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার আরজিও জানিয়েছেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর সংবাদসংস্থা সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি Covid-19 সংক্রমণে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন।

Pages