বিবিপি নিউজ: করোনার থাবা ভারতে। থরথরিয়ে কাঁপছে গোটা দেশ, ভাইরাস মোকাবিলায় তৎপর কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার। আর এরফলে ভারতের বাজারে ধস নেমেছে। গুজবের জেরে পোল্টির বাজারে ভাটা পড়েছে। ফলে কয়েক'শ কোটি টাকা লোকসান। আর এরপরেই করোনার সংক্রমণ নিয়ে মানুষকে গুজবে কান না দেওয়ার আর্জি জানাল কেন্দ্রীয় সরকার।
ডিম, মুরগির মাংস, মাটন বা সি ফুড খাওয়ার সঙ্গে করোনায় সংক্রামিত হওয়ার কোনও সম্পর্ক নেই। সরকারের তরফে এমনটাই জানান কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী গিরিরাজ সিং। মন্ত্রী জানিয়েছেন, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেল্থ এবং ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) সাফ জানিয়েছে, প্রাণীর দেহ থেকে মানবদেহে এই ভাইরাস ছড়ানোর কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। মন্ত্রী বলেন, ‘এই ধরনের গুজবের কারণে এই ব্যবসার সঙ্গে যুক্ত বহু চাষির রুটিরুজিতে টান পড়েছে। তাঁদের দৈনন্দিন জীবন-জীবিকার উপর এর বিরূপ প্রভাব পড়ছে। আমজনতার কাছে আমার বিনীত আবেদন, এই ধরনের গুজবে দয়া করে কান দেবেন না।’