দেশজুড়ে করোনা ‘স্টেজ থ্রি’-তে ? লকডাউন বিকাল থেকে! - BBP NEWS

Breaking

সোমবার, ২৩ মার্চ, ২০২০

দেশজুড়ে করোনা ‘স্টেজ থ্রি’-তে ? লকডাউন বিকাল থেকে!

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত দেশে সাত জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। বর্তমানে সরকারের কাছে কমিউনিটি ট্রান্সমিশন রোখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে জনতা কার্ফুর দিনেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীও। জারি করছে লকডাউনের নোটিশ। আগেই যাত্রা বন্ধ করছে ভারতীয় রেল। এরপরেই একে একে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে অন্যান রাজ্যের সঙ্গে। এমনকি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। জরুরি পরিষেবা বাদে বাকি সব কিছুই বন্ধ রাখা হলেও ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে পৌঁছেছে শীর্ষে।

 প্রধানমন্ত্রীর ডাকা ‘জনতা কার্ফু’র দিনেই মৃত্যুর খবর আসতেই রীতিমতো যুদ্ধকালীন প্রস্তুতি নেওয়া হয়। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে ক্যাবিনেট সেক্রেটারি জরুরি ভিডিও কনফারেন্স করে পরিস্থিতি সামলানোর জন্য। প্রয়োজন মোতাবেক পদক্ষেপ নেওয়ার বাড়তি অধিকার দেওয়া হল রাজ্যগুলিকে। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, যেখানেই করোনা আক্রান্তর খবর পাওয়া যাবে, সেই জেলাকে সঙ্গে সঙ্গে ‘লকডাউন’ করে দেওয়া হবে। র

 এখনও পর্যন্ত গোটা দেশে চার শতাধিকের বেশি মানুষের শরীরে করোনার ভাইরাস সক্রিয়। মৃত্যু হয়েছে সাতজনের। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের শীর্ষে মহারাষ্ট্র ১৪৪ ধারা জারি করেছে। একত্রে পাঁচজনের বেশি জমায়েত হলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল রবিবার সাংবাদিক সম্মেলনে বললেন, এখনও পর্যন্ত দেশের ২২টি রাজ্যের ৭৫টি জেলায় (এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা) করোনা ছড়িয়েছে। কারও শরীরে করোনা পজিটিভ হলেই সেই জেলাকে লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সেই সব জেলায় সব বন্ধ। আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত এই লকডাউন চলবে। পরে তা বাড়তেও পারে। মুদিখানার দোকান, দুধ, ওষুধ, দমকলের মতো জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ। করোনার ভাইরাস ‘সার্স-কোভি টু’ স্টেজ থ্রিতে ছড়ানো রুখতেই চেইন অব ট্রান্সমিশন ভাঙাই সরকারের কাছে চ্যালেঞ্জ। করোনার মোকাবিলায় কোভিড-১৯ বা সার্স কোভি-টু ভাইরাসকে কাবু করতে নানান পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করা হচ্ছে। কিছু কাজও করছে। তবে নির্দিষ্ট করে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি।

Pages