করোনায় তৎপর ভারত সরকার: ইরান থেকে ৫৮ জন ভারতীয় দেশে ফিরলেন ‌বায়ুসেনার বিমানে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

করোনায় তৎপর ভারত সরকার: ইরান থেকে ৫৮ জন ভারতীয় দেশে ফিরলেন ‌বায়ুসেনার বিমানে

বিবিপি নিউজ:‌ গোটা বিশ্ব ত্রাস করোনা ভাইরাস। এখনও পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। তবে করোনা ভাইরাসের প্রকোপ চীনের পরে যে জায়গাগুলোয় সবচেয়ে বেশি, তার মধ্যে ইরান অন্যতম।

ইরানে থাকা ৫৮ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হল প্রথম দফায়। আজ মঙ্গলবার সকালে  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন ইরানে ভারতীয় দূতাবাসের কর্মী এবং চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত প্রতিনিধিদের।

আজ ইরানের তেহরান থেকে আইএএফ সি ১৭ সামরিক বিমানটি, মোট ৫৮ জন ভারতীয় তীর্থযাত্রীকে নিয়ে গাজিয়াবাদের কাছে হিন্দোন বিমানঘাঁটিতে এসে থামে। সরকারিভাবে জানানো হয়েছে এরপরেও যে ভারতীয়রা সেখানে রয়ে গেছেন, তাঁদেরও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

Pages