খাস কলকাতায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি,আহত চালক! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

খাস কলকাতায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি,আহত চালক!

বিবিপি নিউজ: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ল গাড়ি। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ সল্টলেক সেক্টর ওয়ানের কাছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ছোটো রাস্তায় গাড়ির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়িটি। তবে অনেকেই বলছেন ওই ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন না হলে এভাবে কেউ গাড়ি চালায় না। কিন্তু গাড়ির চালকের দাবি গাড়ির ব্রেক কাজ করছিল না তার জেরেই এই দূর্ঘটনা।

স্থানীয়রা জানান মঙ্গলবার ১২টা নাগাদ সল্টলেক সেক্টর ওয়ানের পিএনবির কাছে এই ঘটনাটি ঘটে।  পিএনবি থেকে খালের দিকে তীব্র বেগে ছুটে গেল একটি গাড়ি। তারপরেই রেলিং ভেঙে সোজা খালের মধ্যে গিয়ে পড়ল। খানিক পরেই বোঝা যায়, ভিতরে ছিলেন শুধুমাত্র গাড়ির চালক। ভাগ্যক্রমে তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন। জানা গিয়েছে, চালকের নাম গৌতম বরাট। কসবায় তাঁর বাড়ি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিজেই তাঁর গাড়ি চালাচ্ছিলেন। সল্টলেকের এবি ব্লকের কাছে পরিচিতের বাড়িতে যাওয়ার কথা ছিল। পিএনবির কাছে এসে ব্রেক কাজ না করায় এই ঘটনাটি ঘটে। 

Pages