মাঝ সমুদ্রে মন্দির,দুপুর ১টা বাজলেই জেগে ওঠে দর্শনার্থীদের জন্য! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

মাঝ সমুদ্রে মন্দির,দুপুর ১টা বাজলেই জেগে ওঠে দর্শনার্থীদের জন্য!

বিবিপি নিউজ: দুপুর ১টা বাজলেই আস্তে আস্তে জল কমতে থাকে। এরপরে দর্শনার্থীরা দর্শন করতে পারে রাত ১০টা পর্যন্ত। প্রকৃতির এমন এক মেল বন্ধনে ভক্তরা শিবের দর্শন নিতে দূর দূরান্ত থেকে আসে।
 
মন্দিরটি অবস্থিত গুজরাট থেকে ১ কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত। এটি নিশকলঙ্গেশ্বর শিব মন্দির। লোক মুখে প্রচলিত আছে যে মহেশ্বর নাকি এখান থেকে খালি হাতে কাউকে ফেরত পাঠান না। তবে নিদ্দিষ্ট সময় ছাড়া অন্য সময় গেলে মন্দিরে প্রবেশ সম্ভব নয়, প্রকৃতি দেবী আগলে রাখেন মন্দিরে যাওয়ার পথ।
ধর্মের সাথে মানুষের বিশ্বাসের এক অকল্পনীয় সম্পর্ক রয়েছে। সেখানে মানুষ তার বিশ্বাসকে ধর্মের মোড়কে মুড়ে তুলে ধরেন। অনেকে একে আবার কুসংস্কারও বলে থাকেন। এ হল এক রকমের বিশ্বাস। একথা কেউ অস্বীকার করতে পারবে না যে এই পৃথিবীর বুকে এমন অনেক কিছু ঘটে থাকে যা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করা সম্ভব হয় না। তেমনি একটি উদাহরণ গুজরাটের এই নিশকলঙ্গেশ্বর শিব মন্দির।

Pages