করোনা ভাইরাসের জেরে বড় জমায়েত নিষিদ্ধ করলেন কেন্দ্রীয় সরকার! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

করোনা ভাইরাসের জেরে বড় জমায়েত নিষিদ্ধ করলেন কেন্দ্রীয় সরকার!

বিবিপি নিউজ: দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। তার আগেই বাতিল করেছে পর্যটকদের ভিসা। নোটিশ জারি করে বড় জমায়েত,সভা, মিটিং নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার।
করোনা ছড়িয়ে পড়া নিয়ে বুধবার সরকারের তরফে সমস্ত ভিসা স্থগিত করে দেওয়া হয়, একমাত্র কূটনৈতিক, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সরকারি, চাকরি এবং প্রোজেক্টের ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে, এই বিধিনিষেধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। সবচেয়ে বেশি আক্রান্তের খবর এসেছে কেরল, মহারাষ্ট্র, এবং উত্তরপ্রদেশ থেকে, তিনটি রাজ্যে এখনও পর্যন্ত ১৭, ১১ এবং ১০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আগামি কয়েকদিনে বিদেশে যাবেন না কোনও কেন্দ্রীয়মন্ত্রী, করোনা ভাইরাস নিয়ে জানালেন প্রধানমন্ত্রী মোদি।

Pages