Corona Update: রাজ্যের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মাস্ক দেওয়ার দাবি শিক্ষক সংগঠনের! - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২০

Corona Update: রাজ্যের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মাস্ক দেওয়ার দাবি শিক্ষক সংগঠনের!

বিবিপি নিউজ, কলকাতা: বিশ্বজুড়ে ত্রাস করোনা ভাইরাস। কাঁপছে গোটা দুনিয়া। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভারতে এখনও পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট ৯১ জন আক্রান্ত হয়েছে। দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। চলছে প্রচার। এরই মধ্যে স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের সরকার।

এরই মধ্যে সরকারি স্কুলের পড়ুয়াদের মাস্ক দেওয়ার দাবি তুলল শিক্ষক মহল। তাদের বক্তব্য, একাধিক রাজ্যে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এ রাজ্যে তা করা হলেও, পড়ুয়াদের মাস্ক দেওয়া হোক। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ভীমসেন বিসওয়াল বলেন, স্কুল বন্ধ করে দেওয়া মানেই সব কিছুর সমাধান নয়। ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক যাচ্ছে, তাই ওদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করুক সরকার। অন্যদিকে, করোনা নিয়ে যতটা সম্ভব সতর্ক থাকা যায়, তার ব্যবস্থা করছে সরকার। কিন্তু এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। ফলে পরীক্ষার টেনশনের সঙ্গে আতঙ্ক—দুই নিয়েই দিন কাটছে পরীক্ষার্থীদের। এই অবস্থায় আতঙ্ক কাটানোর বার্তা যাতে সরকার দেয়, সেই দাবি তুলেছে সরকারি শিক্ষক সমিতি।

Pages