বিবিপি নিউজ: ফের করোনায় আক্রান্ত হয়ে প্রান হারালেন এক ব্যক্তি। দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। আজ লকডাউনের চতুর্থ দিন বটে, কিন্তু, দেশে COVIC-19 আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে।আজ কেরলায় আক্রান্ত হয়ে এক ৬৯ বছরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথম কেরালায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
কেরলের স্বাস্থ্য দফতর থেকে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে কোচি মেডিক্যাল কলেজে হাসপাতালে ভরতি ছিলেন ওই বৃদ্ধ। শনিবার সকালে তাঁর মৃত্যুর হয়। এই মুহুর্তে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭৩। বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। নতুন সংক্রমিতদের মধ্যে শুধুমাত্র শুক্রবারেই আক্রান্ত হয়েছেন ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুই জন বিদেশি নাগরিক সহ ২২ জনের।