বিবিপি নিউজ: একদিকে করোনার মতো মারন ভাইরাসের বাড়বাড়ন্ত আর অন্য দিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা মোকাবিলায়। প্রধান পণ্য, মূলত মাক্স এবং স্যানিটাইজারের দাম। শুধু তাই নয়, দোকানে দোকানে ঘুরেও মিলছেনা এই দুই জরুরি পণ্য। সব দোকানেই প্রায় সাইন বোর্ড ঝুলছে। এর ফলে সাধারণ মানুষকে দিশেহারার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। মানুষের জরুরি প্রয়োজনে দু একবার বাইরে বেরতেই হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের এই দুই প্রধান হাতিয়ার ই যদি হাতের নাগালের মধ্যে না পায় তাহলে এই করোনা মহামারী কে সামাল দেবে কি করে। সেই নিয়ে সমাজের সর্ব স্তরেই প্রশ্ন উঠেছে। তবে এই মাস্ক ও স্যানিটাইজারের হদিস মিললেও তা তিনগুণ চারগুণ বেশি দরে বিক্রি হচ্ছে।
এরই মধ্যে সকাল থেকেই শুনশান গোটা দেশ, রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার প্রান কেন্দ্র বারাসত। জনতা কার্ফুর দিনে বন্ধ ওষুধের দোকান। তার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিজনেদের। বারাসাত হাসপাতালের সন্নিকটে কয়েকটি ফার্মেসি খোলা থাকলেও অন্য চিত্র দেখা মিলল কলোনী মোড়,টাকি রোড়ে,হেলা বটতলা, ডাকবাংলো, চাপাডালী সহ একাধিক জায়গায় বন্ধ ওষুধের দোকান। এর জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গিয়েছে।