ভয়ংকর মাও হামলায় মৃত ১৭ সেনা জওয়ান, আহত ১৫ - BBP NEWS

Breaking

রবিবার, ২২ মার্চ, ২০২০

ভয়ংকর মাও হামলায় মৃত ১৭ সেনা জওয়ান, আহত ১৫

বিবিপি নিউজ: শনিবার গভীর রাতে অতর্কিত মাও হামলায় নিহত ১৭ জন জওয়ান। মাওবাদীদের হামলায় আহত হয়েছেন ১৫ জন। ঘটনাটি ঘটেছে
ছত্তিশগড়ের বস্তার এলাকার সুকমার জঙ্গলে। বিগত  দুই বছরে এটাই সবচেয়ে সাংঘাতিক হামলা।

রবিবার ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল দুর্গেশ মাধব অবস্থি জানিয়েছেন, 'স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১৭ জন নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার করা হয়েছে।' তারা সকলেই মাওবাদীদের গুলিতে নিহত হয়েছেন।  হামলায় আরও ১৫ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার হাসপাতালে আহত সৈনিক দের সঙ্গে দেখা করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

Pages