বিবিপি নিউজ: আজ ২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ রাত বারোটা পর্যন্ত, অর্থাৎ সাড়ে চারদিন রাজ্যের সব পৌর এলাকায় লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক আজ বিকাল পর্যন্ত শহরের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকার কথা থাকলেও করোনাতঙ্কে সেই চিত্র বদলেছে। জেলার বিভিন্ন প্রান্তে দেখা মেলেনি কোনো বেসরকারি বাসের। বারাসাত তিতুমীর বাস টার্মিনালের চিত্রটা অন্যান দিনের আজ শুনশান। গুটি কয়েক বাস দেখা গেলেও নেই যাত্রীদের দেখা।
রবিবার জনতা কার্ফু-র দিনেই রেলমন্ত্রক ঘোষণা করেন দেশজুড়ে রেল পরিষেবা লকডাউনের কথা। এরপরেই ঝাঁপ নেমেছে দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহের। সকাল থেকেই দেখা মেলেনি একটি যাত্রীবাহী ট্রেনের। শুধুমাত্র মালবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। রেলপথ বন্ধ থাকায় সড়ক পথে মানুষের ঘরে ফেরার তাড়া লাগলেও দেখা মেলেনি বেসরকারি ও সরকারি বাসের। ফলে এই সুযোগকে কাজে লাগিয়েছে অটো ও ট্যাক্সির চালকের। দ্বিগুণ তিনগুণ বেশি ভাড়া দিয়ে মানুষেরা গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছে। এর পরেই প্রশ্ন উঠেছে লকডাউনের আগেই যদি এই পরিস্থিতি হয়,তাহলে লকডাউনে মানুষের কোনোরকম মেডিকেল এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত হলে কি পরিস্থিতি হবে? অন্যদিকে লকডাউন ঘোষনার পর দেদারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি,আলু থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য। ফলে আকাল সৃষ্টি হয়েছে।