বিবিপি নিউজ: কলকাতা মরন ভাইরাসের থাবায় প্রান হারালেন দমদমের এক ব্যাক্তি। দেশের করোনা ভাইরাসের সংক্রমন এখনও পর্যন্ত সারে চারশোর কাছাকাছি মানুষের দেহে মিলেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্র ও কেরালায়। ইউরোপীয় দেশগুলির মতো যাতে করোনা-সংক্রমণ দ্রুত ছড়িয়ে না পড়ে, তাই লকডাউনের মতো পদক্ষেপ করেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন।
ইতিমধ্যেই রাজ্যের পৌর এলাকাগুলো লকডাউন জারি শুরু করেছে। রেল, সড়ক পথের পাশাপাশি এবার বিমান বন্দর বন্ধ করতে অর্থাৎ কলকাতা বিমানবন্দরে যাত্রিবাহী বিমান অবতরণ অবিলম্বে বন্ধ করতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অন্যান্য বিমানবন্দরে রোজ উড়ান আসা চালু থাকলে কিছুতেই লকডাউন কার্যকর সম্ভব নয় বলে চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক বা গোষ্ঠীগত দূরত্ব বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত কঠিন লড়াই চালাচ্ছে। লকডাউন কার্যকর করতে রাজ্যের এই দাবি কেন্দ্র অবিলম্বে পূরণ করুক— প্রধানমন্ত্রীকে এমনই অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মোদীকে মমতার অনুরোধ— রাজ্যে লকডাউন যাতে আক্ষরিক অর্থেই কার্যকর করা যায়, তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গে কোনও উড়ান আসা অবিলম্বে বন্ধ করে দিন।
