কেয়ারলেস জনগণ,মানছে না লকডাউন;জারি কার্ফু - BBP NEWS

Breaking

সোমবার, ২৩ মার্চ, ২০২০

কেয়ারলেস জনগণ,মানছে না লকডাউন;জারি কার্ফু

বিবিপি নিউজ: মরন ভাইরাস করোনার থাবায় ভারতে মৃতের সংখ্যা ডবল ডিজিট হতে চলেছে। আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক ছাড়িয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে রেল পরিষেবায় লকডাউন ঘোষণা করেছেন রেল মন্ত্রণালয়। এরই মধ্যে লকডাউনের আগেই রাস্তায় নেমে পড়ল মানুষজন। করোনা ভাইরাসের আতঙ্ক তো দূরের কথা আজ সোমবার লকডাউনের আধাঘণ্টার মধ্যে রাজ্যের পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, মাংসের দোকানে মানুষের ভিড় দেখে অবাক প্রশাসন। এমন পরিস্থিতি পঞ্জাব ও মহারাষ্ট্রেও। পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্রে কার্ফু জারি করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই পথে হাঁটলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।

এদিন সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরে লিখেছেন, দেশ ও রাজ্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, যখনই আমাকে আপনারা টিভিতে দেখেন তখনই আপনাদের মনে হয় নতুন কিছু বলতে এসেছি। সবাইকে জানাচ্ছি, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। দুধ, ওষুধ, রুটি মিলবে নিয়মিত। মানুষের আতঙ্কের কোনও কারণ নেই। সব ধর্মস্থান বন্ধ থাকবে। শুধুমাত্র পুরোহিত ও ইমামরা সেখানে যেতে পারবেন। এরপরেও মানুষ বাইরে বের হচ্ছেন। কোনও কথাই শুনছেন না। বাধ্য হয়েই আমরা রাজ্যব্যাপী কার্ফু জারি করছি।এদিকে, করোনাভাইরাস ঠেকাতে রাজ্যে কার্ফু জারি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। রাজ্যের পুলিস প্রধান ও মুখ্যসচিবের সঙ্গে পরিস্থিতি বিচার করে রাজ্যে কার্ফু জারি করা হল, ঘোষণা করেন অমরেন্দ্র।

Essentials like groceries, milk, bakery, medical etc will remain open. People need not panic. All religious places will remain closed. Only the priests and clerics alone will be inside and pray: Maharashtra CM Uddhav Thackeray #CoronavirusPandemic https://t.co/7Gbwk3XeeG
— ANI (@ANI) March 23, 2020

Pages