বিবিপি নিউজ: গোটা বিশ্বজুড়ে কাঁপছে করোনার থাবায়। মহামারির আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে ভাইরাস সংক্রমণে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কয়েক লক্ষ। ভারতে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সংখ্যা পাঁচশোর কাছাকাছি পৌঁছেছে। কলকাতায় এই ভাইরাস আক্রান্ত হয়ে আজ এক জনের মৃত্যু হয়েছে। বন্ধ হয়েছে রেল পরিষেবা,লকডাউন দেশের অধিকাংশ জেলা। এই করোনা ভাইরাস নিয়ে বাগবিতণ্ডা থেকে এবার সরাসরি চিনকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প।
মরন ভাইরাস করোনা ছড়িয়ে পড়ার তথ্য চীন ‘খুবই গোপন’ রেখেছিল। বিশ্বব্যাপী মহামারী নিয়ে এভাবেই বেজিংকে ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, আসন্ন সঙ্কট নিয়ে চীন যদি ‘আগাম সতর্কতা’ দিত, তাহলে আমেরিকা ও গোটা বিশ্ব আরও ভালোভাবে প্রস্তুত হতে পারত। করোনা ভাইরাসের এই সঙ্কট নিয়ে চীনকে দোষারোপের পাশাপাশি দেশবাসীর প্রতি আবেদনও রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, ‘বাড়িতে থাকুন, জীবন বাঁচান’। এক সপ্তাহেরও বেশি হল হোয়াইট হাউসে প্রতিদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। বিশ্বজুড়ে এই সঙ্কটের জন্য চীনকেই কাঠগড়ায় তোলেন তিনি। ট্রাম্প বলেন, ‘চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। ওরা (চীন প্রসঙ্গে) আমাদের আগে জানাতে পারত। ওরা যে সমস্যায় রয়েছে, তা আগেই জানত। চীন (করোনা ভাইরাস নিয়ে তথ্য) খুবই গোপন রেখেছিল। খুব, খুবই গোপন। এবং এটা দুর্ভাগ্যজনক।’ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, চীনকে তিনি খুবই সম্মান করেন।