বিবিপি নিউজ: সপ্তাহের মাঝামাঝি শহর কলকাতায় নেটওয়ার্ক সমস্যায় জেরবার। আজ বুধবার প্রযুক্তিগত ত্রুটির জেরে সকাল থেকে কলকাতাজুড়ে ভোডাফোনের নেটওয়ার্ক সমস্যা শুরু হয়েছে। তার জেরে তীব্র সমস্যায় পড়েছেন গ্রাহকরা।
বুধবার সকাল থেকে ভোডাফোন গ্রাহকরা ইন্টারনেট ও ভয়েস কল পরিষেবা মিলছে না। ট্যুইটারে ভোডাফোনের পক্ষ থেকে সমস্যার কথা স্বীকার করে জানানো হয়েছে, পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তা হতে বেশ কয়েক ঘণ্টা লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।