বিবিপি নিউজ,কলকাতা: জ্যাক মার কাছে ধনীতমের তকমা হারালেন মুকেশ আম্বানি। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার বর্তমানে এশিয়ার ধনীতম শিল্পপতি।
আন্তর্জাতিক বাজারে পেট্রল ও ডিজেলের দাম পড়তেই মুকেশের সম্পত্তির মোট পরিমাণ কমেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সংস্থার তৈরি এশিয়ার ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ। সোমবার মুকেশের সম্পত্তি ৫৮০ কোটি ডলার কমে গিয়েছে বলে সংস্থার মত। অপরদিকে, ৪ হাজার ৪৫০ কোটি ডলারের মালিক জ্যাক মা উঠে এসেছেন প্রথম স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ মুকেশের থেকে ২৬০ কোটি ডলার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মুকেশের সম্পত্তির পরিমাণ আরও কমতে পারে।