বিবিপি নিউজ,কলকাতা: দোলে রং না খেলা মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে দোল মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর রঙ মেখে ভুত হওয়া।
তবে এবার দোলের আগেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। তার জেরেই বদলে গেছে দোলের আবহাওয়া। কাজের ফাঁকে সপ্তাহ-ব্যাপি রং খেলতে দেখা গেছে টলিপাড়ার বেশির ভাগ অভিনেতাদের। তাঁদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে তার বিপরীত ছবিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় অন্দরে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবারের দোলের রঙে রঙিন হননি বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান সহ দেব, কোয়েল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এমনকি 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
দোলে সবাইকে রঙিন হওয়ার ভিডিও বার্তা সোশ্যালে শেয়ার করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সতর্ক করেছেন সবাইকে করোনা সংক্রমণ নিয়েও। নিজেও রং খেলেননি এবছর। মুখে মাস্ক পরে ছিলেন ঘরেতেই।