পর্যটকদের ভিসা বাতিল; করোনা আটকাতে সিদ্ধান্ত ভারত সরকারের! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

পর্যটকদের ভিসা বাতিল; করোনা আটকাতে সিদ্ধান্ত ভারত সরকারের!

বিবিপি নিউজ: বিশ্বজুড়ে ত্রাস করোনা ভাইরাস। ইতিমধ্যেই দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। এর জেরেই  সমস্ত পর্যটন ভিসা বাতিল করল ভারত সরকার। এখনও পর্যন্ত গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৬৭ জন তবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বলে মন্তব্য করেছে । এরপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, সমস্ত বর্তমান ভিসা একমাত্র কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সমস্ত ভিসা বাতিল থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর বলা হয়েছে, “বিমানবন্দর থেকে ছাড়ায়, ২০২০ এর ১৩ মার্চ, ১২০০জিএমটি থেকে কার্যকর হবে এই নির্দেশিকা”। যে সমস্ত দেশে করোনা ছড়িয়ে পড়েছে, এর আগে সেখানকার নাগরিকদেরও ভিসা বাতিল করা হয়। পাশাপাশি সরকার আরও জানিয়েছে, করোনা আক্রান্ত দেশ চিন, ইতালি, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে ১৫ ফেব্রুয়ারির পর এদেশে আসা ব্যক্তিরা, ১৪ দিন পর্যন্ত আলাদাভাবে থাকবেন।

Pages