Yes Bank-এর পরে বিপদে RBL Bank, অর্থ সংকটে ধুঁকছে,জল ঢাললেন সংস্থা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

Yes Bank-এর পরে বিপদে RBL Bank, অর্থ সংকটে ধুঁকছে,জল ঢাললেন সংস্থা!

বিবিপি নিউজ: ইয়েস ব্যাঙ্কের ঘোর এখনও কেটে উঠতে পারেনি গ্রহকেরা, তারই মাঝে ফের ধাক্কা আরবিএল ব্যাঙ্কের। তীব্র সংকটে থাকা ইয়েস ব্যাঙ্ককে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনই পরিস্থিতির মধ্যে এবার RBL Bank-এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Yes Bank-এর মতোই দশা হতে চলেছে বেসরকারি এই ব্যাঙ্কটির। যদিও এই সমস্ত জল্পনায় বুধবার জল ঢেলে দিয়েছে RBL Bank কর্তৃপক্ষ। ব্যাঙ্কের ভবিষ্যৎ ঘিরে সমস্ত জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়ে RBL Bank জানিয়েছে। তাদের সংস্থা লাভজনক অবস্থায় আছে। শুধু তাই নয়, পরিচালন ব্যবস্থার দক্ষ হওয়ায় RBL Bank ক্রমশ বিস্তারলাভ করছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

Pages