বিবিপি নিউজ: কেনিয়ায় বিরল তিনটি সাদা জিরাফ ছিল। এখন রয়েছে একটি মাত্র। অন্য দুটিকে হত্যা করেছে চোরা শিকারিরা। জিরাফ গুলি থাকতো উত্তর-পূর্ব কেনিয়ার ইজারায় একটি পশু সংরক্ষণ কেন্দ্রে।বিরল বলেই তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ওই কেন্দ্রের কর্তৃপক্ষ জানায়, চোরা শিকারীদের হাতে নিহত হয়েছে মেয়ে জিরাফ ও তার সাত মাসের শিশুটি। যে পুরুষ জিরাফটি বেঁচে রয়েছে সেও ওই মেয়ে জিরাফটিরই সন্তান।২০১৭ সালে প্রথম এই বিরল জিরাফ টিকে আবিস্কার করেন বনকর্মীরা। তার ছবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু অন্যদিকে সেটাই তার প্রাণ নাশের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। জিনগত রোগ 'লুসিজম'এর কারণেই সাদা রঙ ছিল জিরাফ গুলির।সমীক্ষা অনুযায়ী গত তিন দশকে গোটা বিশ্বে জিরাফের সংস্থা বহুগুণ কমে গিয়েছে চোরা শিকারিদের কারণে।
শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
