স্টেশনমাস্টার থেকে টিকিট কাউন্টারে সকলেই মহিলা,দায়িত্ব সামলাবেন কলকাতার ব্যাস্ততম রেল স্টেশনের! - BBP NEWS

Breaking

রবিবার, ৮ মার্চ, ২০২০

স্টেশনমাস্টার থেকে টিকিট কাউন্টারে সকলেই মহিলা,দায়িত্ব সামলাবেন কলকাতার ব্যাস্ততম রেল স্টেশনের!

বিবিপি নিউজ,নিজস্ব প্রতিনিধি: বিশ্ব নারী দিবসে ভারতীয় রেলে নারীরা আরও একধাপ এগিয়ে গেলে। এবার থেকে একটি গোটা স্টেশন সামলাবেন নারীর। নারীরা যে হেঁসেল থেকে শহরের রাজপথের অর্ধেকাংশে আছে তার ফের বড়সড় সাফল্য।

বিশ্ব নারী দিবসের দিন পূর্ব রেলের তরফ থেকে আরও একটা উদ্যোগ গ্রহণ করা হল রেলের মহিলা কর্মীদের সম্মান জানাতে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের প্রিন্সেপ ঘাট স্টেশনকে সম্পূর্ণভাবে প্রথম মহিলা পরিচালিত স্টেশনে রূপান্তরিত করা হল আজ রবিবার।
 টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন মাস্টার সব দায়িত্বই সামলাবেন তাঁরাই। এই স্টেশন দিয়ে রোজ আপ-ডাউন মিলিয়ে ২৯টি ট্রেন চলাচল করে। এই সমস্ত ট্রেন গুলোর চলাচলের সময় যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে তার জন্য তৎপর রেলের এই মহিলা বাহিনী। তিনজন মহিলা স্টেশন মাস্টার সহ মোট ছ'জন এই স্টেশন সামলাবেন।

Pages