হোলির আগে বাজারে একাধিক রঙের মডেল নিয়ে হাজির BS6 2020 Jawa ও Jawa Forty Two - BBP NEWS

Breaking

রবিবার, ৮ মার্চ, ২০২০

হোলির আগে বাজারে একাধিক রঙের মডেল নিয়ে হাজির BS6 2020 Jawa ও Jawa Forty Two


বিবিপি নিউজ: বাজারে এসেছে একাধিক রঙের  2020 Jawa ও Jawa Forty Two। গত বছর নভেম্বর ভারতে লঞ্চ হয়েছিল কোম্পানির ববার মোটরসাইকেল Jawa Perak। লঞ্চের সময় সেই মোটরসাইকেলে BS6 ইঞ্জিন ব্যবহার হয়েছিল। এবার নতুন Jawa ও Jawa Forty Two -তে BS6 ইঞ্জিন পৌঁছল।  রঙের জন্যে এই বাইকের দামের বেশ কিছু পার্থক্য রয়েছে। নতুন Jawa ও Jawa Forty Two -তে 293cc সিঙ্গেল সিলিন্ডার, চার স্ট্রোক, লিকুইড কুলড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিনে রয়েছে ফুয়েল ইনজেকশন প্রযুক্তি। এই ইঞ্জিনে সর্বোচ্চ 27 bhp শক্তি ও 28 Nm টর্ক পাওয়া যাবে।

নতুন দুই মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক, পিছনে থাকছে ডুয়াল শক অ্যাবজর্বার। ডিস্ক ব্রেকের সঙ্গেই এই মোটরসাইকেলে থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। বেস ভেরিয়েন্টে পিছনের চাকায় ড্রাম ব্রেক ও সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে।

2018 সালের নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই মোটরসাইকেল। 1 এপ্রিল থেকে দেশের সব মোটরসাইকেলে BS6 ইঞ্জিন বাধ্যতামূলক হচ্ছে।

দেখে নিন দাম: 

ব্ল্যাক1.64 লক্ষ টাকা1.73 লক্ষ টাকা1.73 লক্ষ টাকা1.82 লক্ষ টাকাগ্রে1.64 লক্ষ টাকা1.73 লক্ষ টাকা1.73 লক্ষ টাকা1.82 লক্ষ টাকামেরুন1.64 লক্ষ টাকা1.74 লক্ষ টাকা1.73 লক্ষ টাকা1. 83 লক্ষ টাকা। হ্যালিস টিল1.55 লক্ষ টাকা1.60 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.69 লক্ষ টাকাকমেট রেড1.55 লক্ষ টাকা1.65 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.74 লক্ষ টাকাগ্যালাকটিক গ্রিন1.55 লক্ষ টাকা1.65 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.74 লক্ষ টাকানেবুলা ব্লু1.55 লক্ষ টাকা1.65 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.74 লক্ষ টাকালুমস লাইম1.55 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.73 লক্ষ টাকাস্টারলাইট ব্লু1.55 লক্ষ টাকা1.60 লক্ষ টাকা1.64 লক্ষ টাকা1.69 লক্ষ টাকা।

Pages