Corona Update: মরন ভাইরাসের আতঙ্কে এবার চড়া ভারতের বাজার; কয়েকগুণ দরে মাক্স, স্যানিটাইজারের দাম বেড়েছে! - BBP NEWS

Breaking

সোমবার, ৯ মার্চ, ২০২০

Corona Update: মরন ভাইরাসের আতঙ্কে এবার চড়া ভারতের বাজার; কয়েকগুণ দরে মাক্স, স্যানিটাইজারের দাম বেড়েছে!

বিবিপি নিউজ: করোনার আতঙ্কে থরথরিয়ে কাঁপছে গোটা বিশ্ব। এরফলে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ রাজনৈতিক নেতা মন্ত্রীরা সবাইয়ের একই পরামর্শ বাইরে বের হলে মাক্স পরে বের হন, এবং ঘরে ঢুকে ভালোকরে হাতমুখ পরিষ্কার করে নিন।

করোনা ভাইরাসের ফলে আগেই চীনে মাক্স সহ প্রয়োজনীয় জিনিসের দাম কয়েকগুণ বেশি দরে বিক্রি হচ্ছিল। তবে চিনের পর এবার ‌ভারতের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। সে স্থানীয় মুদির দোকানে হোক কিংবা অনলাইন বিপননিতে হ্যান্ড স্যানিটাইজর কোম্পানিগুলিও তাদের দাম বাড়িয়ে চলেছে ইচ্ছে মতো।

অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্টে ভারতের একটি বিখ্যাত কোম্পানির ৩০ মিলিলিটারের একটি হ্যান্ড স্যানিটাইজারের বোতলের দাম এমআরপি–র থেকে প্রায় ১৬ গুণ বেড়ে গিয়েছে। ফ্লিপকার্টে নিয়মিত কেনাকাটা করা কয়েকজন ক্রেতার অভিযোগ ৩০ মিলিলিটারের বোতলের দাম এখন ৯৯৯ টাকা হয়েছে। ছাড় মিলছে একটাকা।

Pages