বিবিপি নিউজ: পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর দিলেন স্কুল সার্ভিস কমিশ (এসএসসি)। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্বশিক্ষকদের বয়সের ছাড় ফিরিয়ে আনল রাজ্যের তৃনমূল সরকার।
মমতার সরকার ক্ষমতায় এসে প্রথমে এসএসসি পরীক্ষার সময় পার্শ্বশিক্ষকদের বয়সে ছাড় দিয়েছিল। যেখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর ছিল, সেখানে পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ২০১৬ সালে দ্বিতীয় বার এসএসসি পরীক্ষা হয়, সেই সময় বয়সের ছাড় তুলে নেওয়া হয়। সেই সর্বোচ্চ বয়সসীমার ছাড় আবার ফিরিয়ে আনল স্কুল শিক্ষা দফতর।তবে, এসএসসি সম্পর্কিত সরকারি গেজেট নোটিফিকেশনে বয়সের কথা নতুন করে কিছু উল্লেখ করা হয়নি। গেজেটে বলা হয়েছে, পার্শ্বশিক্ষকরা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সে ছাড় পাবেন। অর্থাৎ, বয়সসীমা ৫৫ বছর হবে বলেই মনে করা হচ্ছে।