২১ দিনেই শেষ নয়, বাড়তে চলেছে লকডাউন ! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

২১ দিনেই শেষ নয়, বাড়তে চলেছে লকডাউন !

বিবিপি নিউজ: দেশ জুড়ে ২৪ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমন রোধ করতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। তবে আর এক সপ্তাহ পরেই শেষ হবে এই ঘরবন্দী অবস্থায়। তবে বিশেষ সূত্রে জানা গেছে,২১ দিনেই শেষ নয়। দেশের জনগণের সুরক্ষার স্বার্থে বাড়তে পারে গোটা‌‌ দেশে লকডাউন। 

ইতিমধ্যেই “বিভিন্ন রাজ্যের সরকার ও বিশেষজ্ঞরা” ২১ দিনের লকডাউন ১৪ এপ্রিলের মেয়াদের পরেও বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে,শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার সেই দিকেই চিন্তাভাবনা করছে বলে সূত্র জানিয়েছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, মানুষজনকে দীর্ঘ পথের জন্য প্রস্তুত থাকতে হবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের একটি ‘গ্রেডেড প্ল্যান' করে নিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন, যেখানে পর্যায়ক্রমে বিভিন্ন দিশা নির্দেশ করা থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, লকডাউন পর্ব বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত ‘জাতীয় স্বার্থে'ই নেওয়া হবে এবং ‘সঠিক সময়ে' তা ঘোষণাও করা হবে।“আমরা প্রতি মিনিটে বিশ্বের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।  তিনি আরও জানান, সংশ্লিষ্ট একটি দল সমস্ত পরিস্থিতির মূল্যায়ন করছে।

Pages