বিবিপি নিউজ: গোটা দেশের পাশাপাশি গুটি গুটি পায়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৯, মৃত ৫। মঙ্গববার রাজ্যে নতুন করে ৮ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন।
লকডাউনের মাঝে, আগামীকাল বুধবার থেকে কলকাতায় খোলা হবে ফুলের বাজার, ছোটো ফুল ব্যবসায়ীরা যাতে ললকডাউনের জেরে মার না খান, তারজন্য এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। এদিন বিড়ি শ্রমিকদেরও স্বস্তি দেন তিনি। সামাজিক দূরত্ব বিধি মেনে, ৭ জন করে দল তৈরি করে বিড়ি শ্রমিকরা কাজ করতে পারবেন। ফুলের বাজার এবং বিড়ি তৈরি ছাড়া, অন্যান্য ক্ষেত্রগুলিও যাতে আংশিক খোলা যায়, সেদিকও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান।
