স্থগিত পরীক্ষা নিয়ে কোনো চিঠি পায়নি রাজ্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষামহল! - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

স্থগিত পরীক্ষা নিয়ে কোনো চিঠি পায়নি রাজ্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষামহল!

বিবিপি নিউজ: স্থগিত সেমিস্টার নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) বা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে কোনো চিঠি পাইনি রাজ্যের সরকার। আজ সোমবার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক অথবা ইউজিসির কাছ থেকে স্থগিত পরীক্ষার ভবিষ্যৎ সংক্রান্ত কোনও চিঠি পায়নি।রাজ্যের শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার জন্য রাজ্য বিশ্ববিদ্যালয়্যগুলি শিক্ষা বিভাগের কাছে কিছু পরামর্শ পাঠিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) বা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে স্থগিত সেমিস্টারের সম্পর্কে কোনও গাইডলাইন বা নির্দেশিকা দিয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়নি, বলেন তিনি।

এদিন পার্থ বাবু বলেন, "আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যে, বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান পরিস্থিতি বিচার করে উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নেবে।" তিনি বলেন, রাজ্যের শিক্ষা দফতর এই বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় সাধন করেই কাজ করছে। তিনি আরও বলেছেন, "এমন কোনও সংবাদ প্রচার করবেন না যাতে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়"। অন্যদিকে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন একাদশ শ্রেণীর সবাইকে দ্বাদশে উত্তীর্ণ করা হবে। এদিকে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা এখন স্থাগিত রয়েছে। তবে এই পরীক্ষা হওয়ার পরেই ‌ফলপ্রকাশ করা হবে।

Pages