বিবিপি নিউজ: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৭৩ বছরের বৃদ্ধ। করোনার সঙ্গে কঠিন লড়াইয়ের পর অবশেষে সুস্থ হয়েছেন। এরপরেই ওই বৃদ্ধ জানান নতুন জীবন ফিরে পেলাম।
দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে গত ১ এপ্রিল ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল তাঁর। তাই প্রথম দু’দিন তাঁকে আইসিইউ-তে রাখেন ডাক্তাররা। তারপর ধীরে ধীরে তাঁর শরীর ভাল হতে থাকে। সোমবার দ্বিতীয়বারের জন্য তাঁর কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে।
আজ মঙ্গলবার দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে থেকে ছাড়া পান ওই বৃদ্ধ। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। ডাক্তারদের কথা শুনুন। মনের জোর রাখুন। সবসময় ভাববেন আপনি সুস্থ হয়ে উঠবেন।