বিবিপি নিউজ: গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের থাবায় ত্রস্ত। ভাইরাস সংক্রমণ রুখতে বিশ্বের বিভিন্ন দেশে পাশাপাশি ভারতেও লকডাউনের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ মার্চ থেকে টানা ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল খুলবে। এই সময় অত্যবশ্য পন্য ছাড়া সবকিছুই বন্ধ ঘরবন্দী দেশবাসী। এই সুযোগে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বন্য প্রাণী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। কখনও দেখা গিয়েছে হরিনের দল, কোথাও ছাগলের দল। এবার ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ালেন গন্ডার। ঘটনাটি ঘটেছে নেপালের চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। তবে এবারের চিত্রটি একটু আলাদা। এই গন্ডার রীতিমতো তাড়া করল স্থানীয় বাসিন্দাদের। এমনই দেখা গেল সিসিটিভি ক্যামেরায়।