লকডাউনে ২০০ পরিবারে দায়ভার নিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

লকডাউনে ২০০ পরিবারে দায়ভার নিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং!

বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, রাজনৈতিক নেতা নেত্রী, খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ।  মোকাবিলায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের বেশ কিছুজন। অক্ষয় কুমার, সলমন খান, রোহিত শেঠি, দীপিকা, অজয় দেবগণ, প্রভাস, আল্লু অর্জুন, এবং শাহরুখ ও গৌরী খান ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কর্মীদের এবং অন্যান্য ফান্ড সহ প্রধানমন্ত্রীর করোনা ত্রান তহবিলে অর্থ বিনিয়োগ করেছেন। পাশাপাশি মুম্বাইতে তাদের অফিস বিএমসি করোনার হাসপাতালের জন্য দিয়েছেন।
এবার সেই তালিকায় এলেন দক্ষিণী অভিনেত্রী রকুলপ্রীত সিং। সম্প্রতি অভিনেত্রী একটি ট্যুইট করে   জানিয়েছেন তিনি গুরুগ্রামের ২০০ জন কর্মহীন পরিবারের দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে রান্না করা খাবার প্রতিদিন পৌঁছে দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলির কাছে। লকডাউন না ওঠা পর্যন্ত এভাবেই সাহায্য করে যাবেন তাঁরা। তিনি বলেছেন এই উদ্যোগ তার বাবার।

Pages