চিকিৎসকদের পাশে দাঁড়ালেন বিদ্যা বালন, সুরক্ষার্থে দিলেন পিপিই কিটস! - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

চিকিৎসকদের পাশে দাঁড়ালেন বিদ্যা বালন, সুরক্ষার্থে দিলেন পিপিই কিটস!


বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দী দেশবাসী। এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অভিনেত্রীরা থেকে সকল পেশার মানুষের। কিন্তু এই মারন ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সারাক্ষণ লড়ছেন তাঁদের সুরক্ষার কথা ভেবে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। দান করলেন হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই কিটস (PPE)।
করোনা ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সারাক্ষণ লড়ছেন তাঁদের সুরক্ষার কথা ভেবে দান করলেন হাজার পিপিই কিটস (PPE)। নিজের ইনস্টাগ্রামে সেই খবর জানিয়ে অভিনেত্রী বিদ্যা নিজে। তিনি বলেছেন, দুঃসময়ে সৈনিকদের পাশে থাকতে পেরে গর্বিত তিনি। দেশের বাকি মানুষেরাও এগিয়ে আসুন একই ভাবে। বিদ্যার এই প্রয়াস প্রশংসিত হচ্ছে নেট বিশ্বে। 

Pages