বিবিপি নিউজ: লকডাউনে একপর্যায়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে টানাপড়েন পরে কিছুটা হলেও স্বস্তি রাজ্যের তৃনমূল সরকারের। বিরোধীদের একটানা অভিযোগ, সেই সঙ্গে কেন্দ্রের পাঠানো দলের পরপর চিঠি- অভিযোগ, লকডাউন একেবারেই ঠিকঠাক পালন হচ্ছে না কলকাতা-সহ বাংলায়। বিশেষ করে কলকাতার মেটিয়াব্রুজ, রাজাবাজার, খিদিরপুরের মতো এলাকায় কেন লকডাউন ঠিকঠাক বলবৎ করা হচ্ছে না, তা নিয়ে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
 |
| এই স্থানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন |
এক দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী জানা গেছে, একটি সর্বভারতীয় সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশের বড় শহরগুলিকে পিছনে ফেলে সফল লকডাউন পালনে সবার আগে রয়েছে কলকাতা। রাজ্য সরকার বিরুদ্ধে বিরোধীদের করা অভিযোগ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এই রিপোর্ট। সর্বভারতীয় সমীক্ষা সংস্থা TRA, করোনা ভাইরাস কনজিউমার ইনসাইটস ২০২০ বলে একটি সমীক্ষা চালিয়েছে। তাতে দেশের প্রধান ১৬টি শহরের মধ্যে কঠোরভাবে লকডাউন পালনে শীর্ষে রয়েছে কলকাতা। এক্ষেত্রে প্রশাসনিক চেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সমীক্ষা সংস্থা জানিয়েছে, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ, গুয়াহাটি, কোচির মতো শহরে যেভাবে লকডাউন হচ্ছে, তার চেয়ে অনেক এগিয়ে আছে কলকাতা।