![]() |
| অয়ন সাহু |
বিশ্বব্যাপী মেতেছে এক নিদারুণ তপস্যায়
স্বপ্নের সাজে লক্ষ গুলো চায়,
এক টুকরো শান্তির শিকড়।
কদর্য এক মায়াজাল জড়ানো এই পৃথিবী
আজ চরম অশান্তিময়,
এই বিষ মাখা বাতাস যেন রক্তের লালে লাল হতে চায়।
সেজে আসে শ্বাস রুদ্ধতা, জীবন বওয়া পৃথিবী যেন-
আজ নিঃস্বরিক্ত অন্তরিফ।
মাক্স এর আড়ালে মুখ গুলো অনেকটা ভীতসন্ত্রস্ত।
চারদিক সুনসান ,পায়ের শব্দ নেই
নেই আর ঠেলা রিক্সা গুলো,গাড়ির হর্ন আর শুনিনা।
ব্যবসায়ী কতক লাভ খোঁজে না, ওরা চলছে মাত্র
দিনের পর দিন বাড়ছে মৃত্যু গুলো,
ভিড় বাড়ছে কোয়ারেন্টাইন এ, কাজের-
দিন গুলো কাটছে "আজকের মতো ছুটি" হিসেবে ই।
ধর্মের নামে প্রবঞ্চক কয়েক রাস্তায় হানা দেয়,
খাঁকি গোষ্ঠীর পিটুনি তে কতক টা শান্ত সে সব।
দূষণ গুলো পৃথিবী ছেড়ে পলাতক।
মাঝে মাঝে রাতের দিকে নতুন সুর শোনা যায়,
আমি আর আপনি তো আড়ালে আবডালে -
জমে উঠি চায়ের কাপ হাতে টিভির খবরে।
চাপা পড়া কথা গুলো আবার সতেজ হয়ে ওঠে,
তবে অপেক্ষায় থাকি, একত্রিত কয়েকটি হাসির।
অলিগলি তে চেয়ে দেখি, দরজায় খিল আঁটা,
সমস্ত জীবন গুলো এখন-
আজ কালের পরিস্থিতির মতো লকডাউন।
