বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসে সংক্রমণ রোধ করতে চলছে দ্বিতীয় পর্যায়ে লকডাউন। এই পরিস্থিতিতে তৃনমূল কর্মীর বাড়ির সামনে তাজা বোমা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে,পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের আটপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে থেকে ১৫ টি তাজা বোমা উদ্ধার হয়। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে গোরুর খাবার দেওয়ার পাত্রের নিচে থলিতে রাখা ছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে।
আজ রবিবার দুপুরে ঘটনাস্থল সিআইডি ও বোম্ব স্কোয়াড পৌঁছে বোমগুলি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়েছেন ওই তৃণমূল কর্মী। পরিবারের দাবী কেউ চক্রান্ত করে তাঁদের ফাঁসানোর জন্য বাড়ির সামনে থলি ভর্তি বোমা রেখে যায়। ঘটনার তদন্ত করছে গলসি থানার পুলিশ।


