বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: করোনার থাবায় পুরো ভারতবর্ষ যখন লকডাউনে ঘর বন্দী তখন সেলিব্রিটিরাও ব্যস্ত বাড়িতে নিজেদের মত করে সময় কাটাতে। আর এমনি কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় অ্যাপ টিকটকেও।
বেশ কিছু দিন আগে , বাড়ির কাজের লোক না আসায় একটি ভিডিওতে দেখা যায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কে বাসন মাজতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু এইবার ব্যাপারটা কোনো অভিনেত্রীর নয় অভিনেতার। হ্যাঁ অবাক হওয়ার ই বিষয়।
সম্প্রতি টিকটকে রিতেশ দেশমুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে গান ও দেখা যাচ্ছে অভিনেতাখে বাসন মাজতে, আর স্ত্রী দক্ষিণী অভিনেত্রী জেনেলিয়া ডিসুজাদেশমুখ বেলন হাতে পাশে দাড়িয়ে রয়েছে। টিকটকে লকডাউনের মধ্যে এমন অনেক ভিডিও দেখা গেছে যেখানে স্ত্রী তার স্বামীকে দিয়ে ঘরের কাজ করাচ্ছে। কিন্তু সেলিব্রিটিরা ও রেহাই পেলো না তাদের স্ত্রী দের হাত থেকে। তারই প্রমাণ হৃতেশ এর এই টিকটক ভিডিও।
নানারকম ভিডিও পোস্ট করে মনোরঞ্জন এর চেষ্টা করছেন সেলিব্রিটিরা। কিন্তু সকলের একটাই বার্তা “বাড়িতে থাকুন,সুস্থ থাকুন”।
