বিবিপি নিউজ: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই ভাইরাস সংক্রমণের রোধ করতে মরিয়া প্রশাসন। একের পর এক জমায়েত নিষিদ্ধ করেছেন। লাঠি হাতে দেশ জুড়ে নিরাপত্তায় পুলিশ। মরন ভাইরাসের আক্রমনের থাবা থেকে রেহাই হতে একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু সরকারি নির্দেশ তুড়ি মেরে উড়িয়ে নিজের জন্মদিনে ধুমধাম পার্টির আয়োজন করলেন বিজেপি বিধায়ক।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার কর্নাটকের তুমাকুরু জেলার তুরুভেকেরে বিধানসভা কেন্দ্রের বিধায়ক এম জয়রাম। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ হেন দায়িত্বজ্ঞানহীন আচরণে নানা প্রশ্ন উঠেছে। কয়েকশো সমর্থক ও বন্ধু-বান্ধব নিয়ে কেক কাটেন তিনি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেই কেকের টুকরো সবাইকে খাওয়ান জয়রাম, তাদের মধ্যে অনেক ছোট বাচ্চাও রয়েছে। কেক কাটার পর সবাইকে বিরিয়ানিও খাওয়ান বিজেপি নেতা। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিধায়কের এমন আচারনে!