Lockdown: দুধের ক্যানে মদ পাচার, পুলিশের জালে গোয়ালা - BBP NEWS

Breaking

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

Lockdown: দুধের ক্যানে মদ পাচার, পুলিশের জালে গোয়ালা

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ব্যতিত সবকিছুই বন্ধ।ফলে সুরা প্রেমিদের মাথায় হাত। জরুরি দোকান ছাড়া  সব দোকান-পাটই বন্ধ। সেই সঙ্গে বন্ধ সব রাজ্যের মদের দোকানগুলিও। ফলে‌ বেআইনি ভাবে‌ মদের পাচার চলছে। কোথাও দুধের ক্যানে তো আবারো কোথাও অ্যাম্বুলেন্সে।

এরই মধ্যে দিল্লি পুলিশ এক ব্যক্তিকে নাকা চেকিং এর‌ সময় মদ সহ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে,‌ধৃত ওই ব্যক্তির নাম ববি চৌধুরি। সে উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। জানা গিয়েছে সে তার জ্ঞাতি ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে এই মদ নিয়ে যাচ্ছিল।  কিন্তু পুলিশের নাক চেকিং এর‌ ধরা পড়ে যায় সে।  সাউথ অ্যাভিনিউ থানার সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল সোমবার রাত ১২ টা নাগাদ, ববিকে সাউথ অ্যাভিনিউ রোড পিকেট থেকে তাকে ধরা হয়। পুলিশ ধাওয়া করার পরে তাকে রাষ্ট্রপতি ভবনের কাছে চারটি দুধের ক্যানের মধ্যে সাত বোতল মদ নিয়ে যাচ্ছিল।

Pages