নিউ দিল্লি: দেশজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা নেহাত কম নয়। মৃত বেড়ে ৮০০-র বেশি। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন এমন ব্যাক্তিরা তাদের রক্তে প্লাজমা দান করতে এগিয়ে এসেছেন।
এই প্লাজমা দানে এগিয়ে এসেছেন গত মাসে তবলিগি জামাতের সদস্যদরা। গত মাসে দিল্লিতে তবলিগি সমাবেশে করোনা আক্রান্তের অনেকেই সুস্থ হয়েছেন এবং অন্য করোনা আক্রান্তদের সুস্থ করতে নিজেদের রক্তের প্লাজমা দান করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধেই এগিয়ে এসেছেন তারা। জানা গেছে করোনাকে হারিয়ে সেরে ওঠা ৩০০-র বেশি তবলিগি জামাত সদস্য, দিল্লি সরকারের কনসেন্ট সেন্টারে নিজেদের প্লাজমা দান করার জন্য আবেদন করেছেন। এদের মধ্যেনরেলা সেন্টারের ১৯০ জন, সুলতানপুরি সেন্টারের ৫১ জন, মঙ্গলপুরি সেন্টারের ৪২ জন তবলিগি জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করতে চলেছেন।
