বিবিপি নিউজ: বিজেপির ত্রাণ বিলিতে বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এর জেরে উত্তপ্তহয়ে উঠেছে সিঙ্গুরের বলরামবাটি এলাকা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপির সংখ্যালঘু নেতা। তবে এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন তৃনমূল।
জানা গেছে, রবিবার বাড়ি থেকেই ত্রাণ বিলি করছিলেন সিঙ্গুরের বিজেপি নেতা ওয়াজিদুর রহমান। ত্রাণ নিতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন এলাকারই কিছু দুঃস্থ মানুষ। সেই খবর পেয়ে তাঁর বাড়িতে এসে ত্রাণ দেওয়া যাবে না বলে দাবি জানান কয়েকজন তৃণমূলকর্মী। বিজেপি নেতার অভিযোগ তৃণমূলকর্মীদের দাবি ছিল, ত্রাণ বিলি করতে গিয়ে লকডাউন ভাঙছেন তিনি। যদিও ওয়াজিদুর রহমান পালটা জানান, সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই ত্রাণ বিলি করছেন তিনি।এর পরই তাঁর ওপর তৃণমূলকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ ওই বিজেপি নেতাকে মারধর করা হয়। যার জেরে আঘাত লাগে তাঁর পায়ে। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ভাই মনিরুলও। তাঁদের সিঙুর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঘটনায় সিঙুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।
প্রতিকী ছবি!
