কলকাতা: আজ ২৭ শে এপ্রিল পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো বৈঠকে হয়। তবে বেশ কিছু বিষয় নিয়ে এই বৈঠকে চলে। এই বৈঠকে লকডাউনের ভবিষ্যতে নিয়ে বেশ একটা প্রভাব ছিল। দেশ জুড়ে তবে কি
৩ মে লকডাউন উঠবে, না কি বাড়তে চলেছে?
প্রধানমন্ত্রীর ভিডিয়ো বৈঠকের পর মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয় লকডাউন আরোও বেশি কিছু দিন চলবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।"মুথ্যমন্ত্রী এদিন বলেন, "কেন্দ্রের বক্তব্যে অস্পষ্টতা রয়েছে। কেন্দ্র এদিকে বলছে, লকডাউন ভালোভাবে মানতে হবে। আবার মধ্যরাতের নির্দেশিকায় বলছে, কিছুক্ষেত্রে দোকানও খুলতে হবে। কেন্দ্রের বক্তব্যে তো কোনও স্পষ্টতা নেই। এরফলে বিভ্রান্তি ছড়াচ্ছে। "তিন জোনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিকল্পনা চাই। স্বাস্থ্য দফতর এই নিয়ে নির্দেশিকা জারি করবে।" রেড, অরেঞ্জ, গ্রিন জোনে সংক্রামিত এলাকাগুলিকে ভাগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, "রেড জোনগুলিতে কঠোরভাবে লকডাউন মানতে হবে। অরেঞ্জ জোনগুলিতে কিছু ছাড় দেওয়া হবে। গ্রিন জোনগুলিতে আরও বেশি ছাড় দেওয়া হবে।" তবে মুখ্যমন্ত্রী বলেছেন, দোকান নিয়ে কেন্দ্রের বক্তব্য স্পষ্টভাবে জেনেই সিদ্ধান্ত নেওয়া হবে।
