বিবিপি নিউজ: লকডাউন নিয়ম ভেঙে অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে প্রায় ৫০ জন অভিযুক্তকে আটক করল পুলিশ। মধ্যমগ্রাম,বারাসত,দত্তপুকুর,আমডাঙ্গা থানা এলাকা গুলিতে টহল দিয়ে তাদের আটক করে পুলিশ। এদের মধ্যে জনা ৫ দোকানীও আছে। পাশাপাশি কিছু অভিযুক্তদের বাইকও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এদিন বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছিল।"কেন বেরিয়েছেন" এই প্রশ্ন সঠিক উত্তর দিতে না পারায় তাদের আটক করা হয়।
ছবি: ফেসবুক সূত্রে
ছবি: ফেসবুক সূত্রে
