রাজ্যে কীসের জন্য কেন্দ্রীয় দল? কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

রাজ্যে কীসের জন্য কেন্দ্রীয় দল? কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার


বিবিপি নিউজ: করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য সফরে কেন্দ্রীয় প্রতিনিধির। আর এতেই করোনার মধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য ও কেন্দ্রের। পশ্চিমবঙ্গের সাত জেলায় কেন্দ্রের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের কারণ জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। সঙ্গে এও জানিয়েছেন, সেই কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে কল্যাণকর না হলে এব্যাপারে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করতে পারবেন না তাঁরা।

Mamata Banerjee

✔@MamataOfficial

We welcome all constructive support & suggestions, especially from the Central Govt in negating the #Covid19 crisis. However, the basis on which Centre is proposing to deploy IMCTs in select districts across India including few in WB under Disaster Mgmt Act 2005 is unclear.(1/2)

এদিন মমতা ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘করোনা মোকাবিলায় কেন্দ্রের যে কোনও গঠনমূলক পরামর্শকে স্বাগত। কিন্তু কীসের ভিত্তিতে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার বাছাই করা রাজ্যে প্রতিনিধিদল পাঠাচ্ছে তা বোধগম্য হচ্ছে না।’ সঙ্গে তিনি লিখেছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এর কারণ জানানোর জন্য অনুরোধ করছি। সেই কারণ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য কল্যাণকর না হলে এব্যাপারে একসঙ্গে কাজ করা সম্ভব হবে না।‘

Mamata Banerjee

✔@MamataOfficial


We welcome all constructive support & suggestions, especially from the Central Govt in negating the #Covid19 crisis. However, the basis on which Centre is proposing to deploy IMCTs in select districts across India including few in WB under Disaster Mgmt Act 2005 is unclear.(1/2)


Mamata Banerjee

✔@MamataOfficial

I urge both Honb’le Prime Minister @NarendraModi Ji & Home Minister @AmitShah Ji to share the criterion used for this. Until then I am afraid, we would not be able to move ahead on this as without valid reasons this might not be consistent with the spirit of federalism. (2/2)


প্রসঙ্গত রবিবার পশ্চিমবঙ্গের করোনা কবলিত ৭টি জেলায় প্রতিনিধিদল পাঠাবে বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সমস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবে ওই প্রতিনিধিদল। শুধু পশ্চিমবঙ্গ নয় আরও একাধিক রাজ্য করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধিদল পাঠাবে কেন্দ্র। প্রতিনিধি দলে থাকবেন একাধিক মন্ত্রকের সদস্যরা। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জানতে চাইলেন।

Pages