লকডাউনে অসহায় মানুষের পাশে টালিগঞ্জের পেহচান প্রোডাকশন হাউস - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

লকডাউনে অসহায় মানুষের পাশে টালিগঞ্জের পেহচান প্রোডাকশন হাউস

রাজকুমার দাস: ইতিমধ্যে একমাস অতিক্রম করতে চলেছে লকডাউন, সামাজিকভাবে নিয়মানুসারে মানুষ একে অপরের থেকে বেচে থাকার তাগিদে দূরে সরে আছে কিন্তু এই দূরে সরে থাকলে সাধারণ দৈনিক শ্রমজীবী মানুষেরা যাদের একদিন কাজ বন্ধ গেলে পরিবারে মানুষগুলোর চিন্তার রেখা দেখা দেয়। কোরোনা ভাইরাসে  ক্ষতিগ্রস্থ না হলেও বা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সারা পৃথিবী জুরে তেমন কিছু হওয়ার অনেক আগেই মানসিক ও শারীরিকভাবে খতিগ্রস্থ হয়ে পড়ছে এইসব পরিবারগুলো। সমাজজীবন এবং এই সমাজে বসবাসকারি সাধারণ অসহায় মানুষগুলোর ভরসা হয়ে আমাদেরই তাদের পাশে থাকতে হবে। এই বিষয়কে  মাথায় রেখে এখনও অব্দি চলচ্চিত্রে র Pehechaan Production House এবং Calculatta Event Guard সংস্থা বহু মানুষের পাশে দাঁড়িয়েছে তার সাধ্যমত। ইতিমধ্যেই হাজার কিলো চাল, পাঁচশো কিলো ডাল সব্জি, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছে।

 অনেক দিন-আনা দিন-খাওয়া মানুষ গুলি কে মাথা পিছু দুই হাজার টাকা করে আর্থিক সাহায্য ও করেছে।  অবশ্যই সচেতনতা বৃদ্ধি তে, মানুষ কে মানুষের কথা ভেবে পাশে দাঁড়ানোর জন্যে, আজ এই অসহায় মানুষ গুলো শুধুই পরিস্থিতির শিকার এই কথাই মনে করিয়ে দেবার জন্যে, ফটো তুলে বিজ্ঞাপনের জন্যে নয়। আরও প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে নজর রেখে সামাজিক জীবনমাধ্যম ব্যাবস্থাপনাকে সুস্থ রাখার জন্য দরকারী পদক্ষেপ নিয়েছে পরিচালক  বাবাই সেন সর্বতভাবে উদ্যোগ নিয়ে সাহায্য করে গেছেন ।এখনো কতদিন এভাবে কাজ বন্ধ ঘরবন্দী হয়ে থাকতে হবে কারোর জানা নেই। যতদিন না আমরা ভয়মুক্ত হচ্ছি, আশার আলো দেখছি, ততদিন আগামীকে সুস্থ করার প্রয়াসেই দূরে থেকেই আমাদের পাশাপাশি থাকতে হবে একে অপরের। সুস্থ থাকুন, সুস্থ রাখুন,বিধিনিষেধ মেনে চলুন, সাধ্যমতো অসহায় মানুষগুলোর পাশে থাকুন। COVID19 কে ভয় নয়.. সতর্ক থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, অসহায় কে সাহায্য করুন, ক্ষুধার্ত কে খাদ্য দিন, সচেতনতা বৃদ্ধি করুন। lockdown মেনে চলুন, ঘরের ভিতরে থাকুন, বাইরে বেরোবেন না,এই  কথা জানান পেলচান এর পরিচালক বাবাই সেন।তিনি বলেন আগামী তে আরো তিনি সাংগঠনিক ভাবে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

Pages