নিউ দিল্লি: করোনা ভাইরাসের থাবায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে (AIIMS) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের বিশেষ ডিউটি দফতরের (OSD) কার্যালয়ে মোতায়েন এক সুরক্ষা কর্মী এবং পাশেই ডা. বি আর আম্বেদকর সংস্থা রোটারি ক্যান্সার হাসপাতালের এক নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র খবর অনুযায়ী জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রীর ওএসডির এইমসে অবস্থিত কার্যালয়ে মোতায়েন সুরক্ষা কর্মীর দেহে শনিবার করোনা ভাইরাসের জন্য টেষ্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই এইমসের ওএসডি কার্যালয় স্যানিটাইজ করা হয়।
