কলকাতা: লকডাউনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংগঠিত শ্রমিকদের স্বার্থে প্রকল্প 'প্রচেষ্টা' ঘোষনা করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক অসংগঠিত শ্রমিককে মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে বলেছিল রাজ্যের সরকার। কিন্তু মাঝ পথেই তা স্থগিত করলেন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের এই প্রকল্পের ফর্ম জমা দেওয়া নিয়ে একপর্যায়ে হুড়োহুড়ি পড়ে যায় জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিসে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে। এরফলে করোনা সংক্রমণ যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে সে জন্যই এই প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। সব জেলার জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।

