বিবিপি নিউজ: গোটা বিশ্বে মরন ভাইরাস করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছ। ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ১৫ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১,৩৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সেরে উঠেছেন ৩,২৫১ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০-র ছোঁয়ার পথে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯২। সেরে উঠেছেন ৭৩ জন। মারা গিয়েছেন ১২ জন। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা ১.৭ লাখ ছাড়িয়ে গিয়েছে। সেরে উঠেছেন ৬.৪৬ লাখের বেশি মানুষ।
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
