করোনায় নষ্ট হচ্ছে শিক্ষাবর্ষের সময়! কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কবে, দ্রুত জানাবে UGC - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনায় নষ্ট হচ্ছে শিক্ষাবর্ষের সময়! কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কবে, দ্রুত জানাবে UGC

বিবিপি নিউজ: করোনায় থমকেছে গোটা বিশ্বের অর্থনৈতিকের চাকা। ভেঙে পড়েছে বেশ কিছু রাষ্ট্রের প্রধানরা। এমন পরিস্থিতিতে হা হুতাশ ছাড়া আর কিছুই নেই বলে মনে করছেন অনেকেই। তবে ধীরে ধীরে মৃত্যুপুরী তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তা অকপটে স্বীকার করেছেন অনেকেই। করোনার জেরে দেশ জুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ে লকডাউন।  বন্ধ সবকিছুই শুধুমাত্র অত্যবশ্য পন্য ছাড়া।

 এবার শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে খুব তাড়াতাড়ি নির্দেশিকা জারি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। কলেজ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সার্কুলার পাঠিয়ে বিষয়টি জানিয়েছে UGC। পরীক্ষা ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে আলোচনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে কমিশন। খুব তাড়াতাড়ি কমিটি তার রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে।

 দেশজুড়ে লকডাউন করা হলে আচমকা সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। স্থগিত ঘোষিত হয়েছে সমস্ত পরীক্ষাও। দেশজুড়ে করোনার প্রকোপ যে হারে বাড়ছে, তাতে চিন্তায় পড়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি থাকা পরীক্ষা ও শিক্ষাবর্ষে সময় নষ্ট হওয়ার জের যে আগামী শিক্ষাবর্ষে খারাপ প্রভাব ফেলবে, সে বিষয়ে নিজেদের উদ্বেগের কথা কমিশনকে জানিয়েছিল কর্তৃপক্ষ। এরপরই এ নিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল UGC।কমিশন জানিয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনার পরই পরীক্ষা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। তার উপর ভিত্তি করে এই সমস্ত বিষয়-সহ বিভিন্ন সমস্যা নিয়ে পরিকল্পনা করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে।

Pages